বগুড়া জেলা ও দায়রা জজ শ্রী নরেশ চন্দ্র সরকার বলেছেন, বর্তমান শেখ হাসিনা সরকার দেশে সকল মন্দিরে সকল পূজা-আচর্না সুন্দর ও সুষ্ঠভাবে উদযাপন করতে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে। ফলে সকল ধর্মীয় উৎসব সুষ্ঠ, শান্তিপূর্ণভাবে নিরাপদে উদযাপিত হচ্ছে। শারদীয় দুর্গা উৎসব সকলের উৎসব। এ উৎসব সকলের মনে ধমীয় তাৎপর্যের মধ্যে দিয়ে আনন্দময় হোক সেই প্রত্যাশা করছি।
তিনি সোমবার বিকেলে শহরের চেলোপাড়া দুর্গা মন্দিরে শিব শঙ্কর পরিষদের আয়োজনে শারদীয়া দুর্গাপূজা-১৮ উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় সাধারণ মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসবকথা বলেন। দুর্জয় কাব সভাপতি পরিমল প্রসাদ রাজ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাগর কুমার রায়। শেষে প্রধান অতিথি স্থানীয় দুস্থ হিন্দুধর্মাবলম্বীদের মাঝে শাড়ি কাপড় বিতরণ করেন।
বিবি/ ইএম




















