০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মির্জাপুরে ট্রাক উল্টে একই পরিবারের নিহত ৩

টাঙ্গাইলের মির্জাপুরে টাইলস ভর্তি ট্রাক উল্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। এসয় আরো পাঁচজন আহত হয়। আহতদের উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভল্ল্যা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার শিখারঞ্জন গ্রামের নিরঞ্জন মালী (৩২), তার স্ত্রী সাগরী মালী (২৫) ও তাদের কন্যাশিশু স্বর্ণা (৬)।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক জানান, সকালে গাজীপুর থেকে জয়পুরহাটগামী টাইলসভর্তি একটি ট্রাক মহাসড়কের শুভুল্ল্যায় চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি মহাসড়কে উল্টে যায়।

এতে ট্রাকের ছাদে যাত্রী হিসেবে থাকা তিনজন টাইলসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় আরো পাঁচজন আহত হয়।

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে পুলিশের এসআই মতিউর রহমান বলেন, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও হেলপার পলাতক।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

মির্জাপুরে ট্রাক উল্টে একই পরিবারের নিহত ৩

প্রকাশিত : ১১:১৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮