০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

চলন্ত বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে মৃত্যু

খালার মরদহে দেখতে রংপুরে শহরে গিয়েছিলেন পোষাক শ্রমিক আতিকা খাতুন। কিন্তু চলন্ত বাস থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। চাকায় পিষ্ট হয়ে নিজেকেই লাশ হতে হয়।

মঙ্গলবার সকালে রংপুর মহানগরীর মর্ডাণ মোড়ের সাথী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিকা রংপুর সদর উপজেলার মমিনপুরের বাসিন্দা। স্বামীর নাম মনছের আলী।

পুলিশ জানায়, রংপুরগামী এফআর পরিবহনের একটি বাসে আসার পর গন্তব্যস্থলে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান আতিকা। এ সময় বাসটি ছেড়ে দিলে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকোনুজ্জামান জানান, আতিকার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

চলন্ত বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে মৃত্যু

প্রকাশিত : ১২:৫১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮