০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় মিজান (৩২) নামের এক ট্রলি চালক আহত হন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর তালতলায় এ দুর্ঘটনা ঘটে। সাদ্দাম উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া গোরস্থানপাড়া এলাকার জিন্নাত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, স্যালো ইঞ্জিনচালিত ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সাদ্দাম ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিজান চিকিৎসাধীন রয়েছেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

প্রথমবারের মতো প্রভাব র‍্যাঙ্কিং স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয়

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত : ০১:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮