বঙ্গবন্ধু পরিবারের তরুন সদস্য ও শেখ হেলাল উদ্দিন এমপির একমাত্র পুত্র শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, দেশের উন্নয়ন ও শান্তির জন্য আবারো নৌকায় ভোট দিন। সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার জন্য কাজ করতে হবে।
তিনি বিএনপি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি জামায়াত দেশকে আবারো অস্থিতিশীল করতে নতুন করে ষড়যন্ত্রে নেমেছে। একের পর চক্রান্ত করছে।
বুধবার বিকালে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের মাফুজ চত্ত্বরে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সম্মানিত অতিথির ভাষনে তিনি একথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস.এম. মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ জনসভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড.মীর শওকাত আলী বাদশা এমপি, জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা ফরিদা আক্তার বানু লুসি।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম,নাজমা সরোয়ার, মুক্তিযোদ্ধা হাজরা জাহিদুল ইসলাম মন্নু,শিকদার হাবিবুর রহমান,উপজেলা যুবলীগের আহবায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর, শ্রমিকলীগের আহবায়ক খান সহিদুল ইসলাম প্রমুখ।
বিবি / ইএম




















