১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ৩৫ চায় ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’

  • ইমরান মাসুদ :
  • প্রকাশিত : ০৪:৫২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮
  • 233

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার আগেই চাকরিতে বয়সসীমা ৩৫ দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ন অবস্থান কর্মসূচি অবস্থান কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এর আগে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে টানা তিন দিন শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

সংগঠনটির উদ্যোক্তা ইমতিয়াজ হোসেন জানান, পূজার নিরাপত্তার কারণে এবং দুর্ভোগ যাতে না সৃষ্টি হয় এজন্য প্রশাসনের অনুরোধে শাহবাগ ছেড়ে আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছি। আমাদের এই কর্মসূচি প্রতিদিন বিকাল পর্যন্ত চলবে। আমরা খণ্ড খণ্ড অবস্থান নিয়ে আমাদের দাবিগুলো তুলে ধরতে চাই।

সংগঠনের সমন্বয়ক সঞ্জয় দাস বলেন ‘দুই বার সংসদীয় স্থায়ী কমিটি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার সুপারিশ করলেও, আজ পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। এই দাবিতে আমরা এর আগেও শাহবাগে অবস্থান নিয়েছিলাম।’

সংগঠনের নেতারা বলেন,জাতীয় সংসদ নির্বাচন তসফিল ঘোষনার আগেই সকল সরকারী-বেসরকারী চাকরিতে বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করা হোক । এ সময় আন্দোলনকারী সাধারণ ছাত্র-ছাত্রীরা জানান, যেহেতু সংসদীয় কমিটি ৩৫ করার জন্য অনেকবার সুপারিশ করেছে তাই দেরি না করে অতি দ্রূত প্রজ্ঞাপন জারি করা হোক ।

এর আগে একই দাবিতে শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা। রাত ৯টা পর্যন্ত তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন।

বিবি /ইএম

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ৩৫ চায় ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’

প্রকাশিত : ০৪:৫২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮