০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের বিদায়ী সংবর্ধনা

গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম তার কর্মস্থল কাপাসিয়া থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। এ উপলক্ষে আজ ১৮ অক্টোবর বৃহসপতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসারের এক বিদায়ী সংবর্ধনাঅনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠুর সঞ্চালনায় এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং স্থানীয় সাংসদ বিশিষ্ট লেখক বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যারা রাজনীতি করেন তারা মিথ্যা বলতে পারেন,কিন্তু রাষ্ট্রের দায়িত্বশীল পদে যারা কর্মরত তারা কিন্তু মিথ্যা বলতে পারেন না।কাপাসিয়ায় ১৯ মাসের কর্মজীবনে ইউএনও সাহেবকে আন্তরিকভাবে কাজ করতে দেখেছি । কোন অন্যায় দাবীর কাছে তিনি মাথা নত করেননি ।তিনি ইউএনও’ র ভবিষ্যৎ কর্মময় জীবন আরো সফল ও সুন্দর হওয়ার এবং তাঁর দীর্ঘ্যায়ু কামনা করেন।

বিদায়ী ইউএনও মো. মাকছুদুল ইসলাম তার বক্তব্যে বলেন, কাপাসিয়ার মানুষ সুশিক্ষিত, স্বশিক্ষিত এবং সুশীল। বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের এলাকায় কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। তাজউদ্দীন আহমদের বাড়িতে ভবিষ্যতে তাজউদ্দীন আহমেদ স্মৃতি যাদুঘর করা হবে- এটি আমার প্রত্যাশা ও দাবী। কাপাসিয়ায় আমার ১৯মাসের কর্মজীবনে সবারই সহযোগিতা পেয়েছি, বিশেষ করে এমপি মহোদয়ের নিকট থেকে । যখনই ফোন দিয়েছি, তিনি শত ব্যস্ততায় ফোন রিসিভ করে আমার কাজকে এগিয়ে দিয়েছেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ , নতুন ইউএনও মোসা.্ ইসমত আরা , অফিসার ইনচাজ কাপাসিয়া থানা মো. আবুবকর সিদ্দিক, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো.বজলুর রহমান মোল্লা সহ উপজেলায় কর্মরত বিভিন্ন অফিসারবৃন্দ।অনুষ্ঠানে এমপি’র পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে উপহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক ক্রেস্ট ,ইউনিয়ন পরিষদ সচিবদের পক্ষ থেকে ক্রেস্ট , তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পক্ষ থেকে এবং উপজেলার বিভিন্ন অফিসের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে ইউএনওকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিদায়ী ইউএনও আগামী ২৫ অক্টোবর নতুন কর্মস্থল ফরিদপুর জেলার সালতা উপজেলায় যোগদান করবেন। নতুন ইউএনও মোসা. ইসমত আরা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আজ ১৮ অক্টোবর কাপাসিয়া উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন।

বিবি/ ইএম

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের বিদায়ী সংবর্ধনা

প্রকাশিত : ০৭:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮