০৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বান্দরবানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। রবিবার রাত ৯টার দিকে শহরের লালব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুমন তঞ্চঙ্গ্যা (২৪) ও অভিজিত তঞ্চঙ্গ্যা (১৮)। তারা জেলার রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের বটতলী পাড়ার বাসিন্দা।

বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুই যুবক মোটরসাইকেলে নিয়ে রেইছা এলাকা থেকে বান্দরবান হয়ে রোয়াংছড়িতে যাচ্ছিলেন। লালব্রিজ এলাকায় গেলে তাদের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের। দুইজনকে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দমকল বাহিনীর সদস্যদের খবর দেয়।

বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরহাদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের আরোহীকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাসসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত : ১০:৫৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮