পাবনার সুজানগরে নবগঠিত মানব কল্যাণ সামাজিক সংগঠনের আহবায়ক কমিটি গঠন শেষে শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশ দিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।
“দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি”- স্লোগান নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আসুন সবাই বৃক্ষ রোপণ করি প্রতিপাত্য নিয়ে রবিবার বিকেলে তাঁতিয়ানা ফ্যাশান, বর্ণালী ডেন্টাল, ইমরান ইলেকট্রনিক্স, যায়যায়দিন ও আজকের বিজনেজ বাংলাদেশের সৌজন্যে এই কর্মসূচি পালিত হয়।
নবগঠিত মানব কল্যাণ সামাজিক সংগঠনের আহবায়ক কমিটি গঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশ দিয়ে বৃক্ষ রোপণ, গরীব ও দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ, গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার করে এর কুফল সর্ম্পকে অবহিত করণ, বন্যায় ও ঝড়ে ক্ষতিগ্রস্থ্যদের পাশে দাঁড়ানো, সু-প্রিয় পানির জন্য টিউবয়েল স্থাপন সহ এ সংগঠনের আগামী দিনের লক্ষ ও উদ্দেশ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় খন্দকার মাসুদ রানার সভাপতিত্বে ও মহব্বত আলী রনির পরিচালনায় আমন্ত্রীত অতিথির বক্তব্য দেন অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার নুরানী ইসলাম, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান।
আলোচনা সভা শেষে খন্দকার মাসুদ রানা কে আহবায়ক, সাইফুল ইসলাম রাসেল, মহব্বত আলী রনি, রাশেদুল হাসান জন ও ইমরান হোসেন লিটন কে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য করে কমিটি গঠন করা হয়।
বিবি/জেজে




















