০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

টাঙ্গাইলে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় নীল রংয়ের একটি মাহিদ্রা পিকআপ (ঢাকা মেট্রো ড-১১-৬৮২১) আটক করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী গ্রামের মৃত জুরান আলী শেখ এর ছেলে মো. সাগর শেখ (৩৫), মহেলা গ্রামের তুলা মিয়ার ছেলে মো. জব্বার মিয়া (৩৮), একই গ্রামের মো. শাহজাহান ফকিরের ছেলে মো. রফিক ফকির (৩০)। সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তরের ওসি মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. সাজ্জাদ হোসেন বলেন, ২১ অক্টোবর রবিবার রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় ডাকাতি প্রস্তুতি কালে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিকআপ, দুটি চাপাতি, একটি কাটার, দুটি লোহার দন্ড, একটি লোহার পাইপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

বিবি /ইএম

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

টাঙ্গাইলে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

প্রকাশিত : ০৪:৫৩:২১ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮