১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

  • খুলনা ব্যুরো
  • প্রকাশিত : ১০:৪৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮
  • 154

যশোরের অভয়নগর উপজেলায় রেললাইনের ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাককে ধাক্কা দিয়েছে একটি ট্রেন। এর ফলে খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে বেঙ্গল টেক্সটাইল মিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি ট্রাক বেঙ্গল টেক্সটাইল মিল এলাকার গেট এলাকা পার হচ্ছিল। এ সময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং পার হওয়া ট্রাকটিতে ধাক্কা দেয়। এতে ট্রাকটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

যশোর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। এক থেকে দুই ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

প্রথমবারের মতো প্রভাব র‍্যাঙ্কিং স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয়

খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত : ১০:৪৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮