০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

মিরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মিরসরাইয়ে দুইটি ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের মাজারগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ট্রাকচালক দেদারুল ইসলাম (৪০) ও ট্রাকের হেলপার রাশেদ ইসলাম (৪২)।

চৌধুরীহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, বড়তাকিয়া বাজারে একটি বালু ভর্তি ট্রাক দাঁড়ানো ছিল। ট্রাকের পিছনে চালক ও হেলপার দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় অন্য একটি ট্রাক তাদের দাঁড়ানো ট্রাককে ধাক্কা দেয়। এতে হেলাপার রাশেদ ঘটনাস্থলেই মারা যান এবং চালক চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

মিরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত : ১২:০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮