০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

মাদারীপুরে ইলিশ ধরায় ২৭ জেলের কারাদণ্ড

জেলার শিবচরের পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২৭ জেলেকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ৯টার দিকে মাদারীপুর সার্কিট হাউজে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা আজরীন এই কারাদণ্ড দিয়েছেন।

জেলা মৎস্য কর্মকর্তা আবদুস সাত্তার জানান, সারাদিন মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদীতে প্রশাসন, মৎস্য অফিস ও র‌্যাবের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় পদ্মায় অভিযান চালিয়ে ২৭ জন জেলেকে আটক, এক মণ মাছ ও ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়।

তিনি বলেন, পদ্মার পাড়েই ৫০ হাজার মিটার জাল আগুনে পোড়ানো হয় এবং আটককৃতদের মাদারীপুর সার্কিট হাউসে নিয়ে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে। উদ্বারকৃত ইলিশ স্থানীয় এতিমখানা ও সরকারি শিশু সদনে বিতরণ করা হয়েছে।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

মাদারীপুরে ইলিশ ধরায় ২৭ জেলের কারাদণ্ড

প্রকাশিত : ০৩:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮