০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লার আমদীঘি ভরাট বন্ধে নেয়া পদক্ষেপ আদালতকে জানানো হবে

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) হাউজিং এস্টেট এলাকার আমদীঘিকে প্লট দেখিয়ে অবৈধ ভরাট বন্ধে কি পদক্ষেপ নেয়া হয়েছে তা আদালতকে জানানো হবে।

এ সংক্রান্ত আনা একটি রিট আবেদনের শুনানিকালে রাষ্ট্রপক্ষে আইনজীবী পূরবী রানী শর্মা আদালতকে এ কথা জানান।

রিটের পক্ষে আইনজীবী একলাছ উদ্দিন ভূইঁয়া সাংবাদিকদের আজ এ কথা জানান। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চে আজ বিষয়টি নিয়ে শুনানিকালে রাস্ট্রপক্ষ আদালতেকে জানায় আমদীঘিকে প্লট দেখিয়ে অবৈধ ভরাট বন্ধে নেয়া পদক্ষেপ হলফাকারে আদালতে দাখিল করা হবে।

এডভোকেট একলাছ উদ্দিন ভূইঁয়া বলেন, বিষয়টি আদালতের আগামী রোববারের কাযতালিকায় থাকবে।

কুমিল্লার ঐতিহ্যবাহী ওই দীঘিটিকে প্লট দেখিয়ে তা ভরাট করা হচ্ছে-এ সংক্রান্ত প্রতিবেদন প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে। এরই প্রেক্ষিতে ওই অবৈধ কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিবাদীদের প্রতি লিগ্যাল নোটিশও দেয়া হয়।

নোটিশটি গৃহায়ন ও গণপূর্ত সচিব, স্বরাষ্ট্র সচিব, পরিবেশ ও বন সচিব, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদফতর, কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ১০ জনকে প্রেরণ করা হয়।

পরে বিষয়টি নিয়ে হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা নাজমুল আলম হাইকোর্ট একটি রিট আবেদন দায়ের করেন।

আদালতে রিট পিটিশনের পক্ষে একলাছ উদ্দিন ভূইঁয়া, শাহিন আরা লাইলি শুনানি করেন। রাস্ট্রপক্ষে ছিলেনেএকরামুল হক টুটুল ও পূরবী রাণী শর্মা।

বিবি / ইএম

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

কুমিল্লার আমদীঘি ভরাট বন্ধে নেয়া পদক্ষেপ আদালতকে জানানো হবে

প্রকাশিত : ০৫:১৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮