০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রংপুরের পীরগঞ্জে একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হন। উপজেলার খেজমতপুরে মঙ্গলবার রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ‍্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা হলেন- খয়বর আলী ও সুকুমার রায়। তারা দুইজনই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, উপজেলার খেজমতপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইউনাইটেড পরিবহনের একটি বাস লালমনিরহাট বুড়িমারি থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসকে ওভারটেক করতে গিয়ে পিছনের অংশ অপর বাসে লেগে ধাক্কা খায়।

তিনি বলেন, এতে ইউনাইটেড পরিবহনের বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউনাইটেড পরিবহনের দুই যাত্রী মারা যায়।

খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ, বড়দরগাহ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজে অংশ নেয়। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত : ০৯:৪৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮