০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

তফসিল ঘোষণা হতে পারে ৪ নভেম্বর

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ৪ নভেম্বর (রোববার) ঘোষণা হতে পারে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের (ইসি) একটি সূত্র এই তথ্যটি নিশ্চিত করেছেন।

এ দিন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে বক্তব্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা তফসিল ঘোষণা করবেন।

জানা গেছে, ভাষণ দেয়ার জন্য এ-সংক্রান্ত একটি চিঠি বিটিভির কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সিইসি ৪ নভেম্বরের জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ বিষয়ে বিটিভিকে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। তার আগে ইসি ভবনে ৩ নভেম্বর এই ভাষণ রেকর্ড করা হবে।

২০১৩ সালের ২৫ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণদানকালে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দীন আহমেদ। সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের ৫ জানুয়ারি।

উল্লেখ্য, আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

তফসিল ঘোষণা হতে পারে ৪ নভেম্বর

প্রকাশিত : ০৯:৫৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮