০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

পাবনায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুর রেলগেট এলাকায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হন। মঙ্গলবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের হইজোর গ্রামের মৃত সাজু সরদারের ছেলে জেহের সরদার (৫০) ও একই গ্রামের মৃত ফজু শেখের ছেলে দানেজ শেখ (৬০)।

আহত মোটরসাইকেল চালক সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত নিফাজ উদ্দিনের ছেলে নুর আলম (৪৫)।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, ওমর পরিবহন নামের একটি বাস কাশিনাথপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল। আর বনগ্রাম থেকে শান্তিপুর যাচ্ছিলেন একটি মোটরসাইকেলে তিনজন। পথিমধ্যে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার রাজাপুর রেলগেট নামক স্থানে দ্রুতগতির বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।

আহত চালক নুর আলমকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে।

ওমর পরিবহনের বাসটিকে বনগ্রাম এলাকায় স্থানীয়রা আটক করলে মাধপুর পুলিশ ফাঁড়ি তার নিয়ন্ত্রণ নেয়।

দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে এলাকাবাসী পাবনা-নগড়বাড়ি মহাসড়ক অবরোধ করে। তারা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এতে প্রায় এক ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

পাবনায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত : ১০:০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮