দেশে প্রযুক্তিগত স্বাস্থ্যসেবা নিয়ে খুব বেশি প্রতিষ্ঠান কাজ করছে না। কারণ স্বাস্থ্যসেবায় যে প্রযুক্তির ব্যবহার করা যায় এ বিষয়টিই আমাদের দেশে নতুন একটি বিষয়। তবে
ড. সাজ্জাদের পরিকল্পনায় হেলথবিডি২৪ কয়েক বছর ধরেই দেশের প্রযুক্তিগত স্বাস্থ্য খাতে ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছে ।
প্রযুক্তিবিদ ড. সাজ্জাদ হোসেন। ১৯৬৮ সালের ১৬ ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন নিজ জেলা চট্টগ্রামে। পড়েছেন ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং এর পর চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। তিনি দেশের গ-ি ছাড়িয়ে রাশিয়ার বিখ্যাত মস্কো টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি এবং যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বেসরকারি বিশ্বাবিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এ স্বনামধন্য অধ্যাপক ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে দেশের স্বাস্থ্য খাতকে কীভাবে প্রযুক্তিগত সুবিধার আওতায় আনা যায় সে লক্ষ্যে কাজ করার প্রয়াশ থেকেই জন্ম দেন হেলথবিডি২৪। প্রতিষ্ঠানটি দেশের স্বাস্থ্য খাতে প্রযুক্তির ব্যবহার করে কীভাবে চিকিৎসক, রোগী ও অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী উপকৃত হবেন সে প্রত্যাশায় কাজ করছে। হেলথবিডি২৪ আপাতত তাদের নিজস্ব অ্যাপস এবং ওয়েবসাইটের মাধ্যমে যে সেবাগুলো জনসাধারণের জন্য নিশ্চিত করছেন সেগুলো হলো:
# অনলাইন স্বাস্থ্যসেবা
# চিকিৎসকদের সন্ধান
# নার্সদের সন্ধান
#স্বাস্থ্যসংক্রান্ত নানা উপকারি টিপস
#অনলাইন চিকিৎসা পরামর্শ
#স্বনামধন্য চিকিৎসকদের লেখা ফিচার প্রকাশ
# অনলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা
#দেশের বাইরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ স্থাপন
# পাশের দেশ ভারতে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের অনলাইন পরামর্শ
# হেলথ ট্যুরিজম
দেশে প্রযুক্তিগত স্বাস্থ্যসেবা নিয়ে খুব বেশি প্রতিষ্ঠান কাজ করছে না। কারণ স্বাস্থ্যসেবায় যে প্রযুক্তির ব্যবহার করা যায় এ বিষয়টিই আমাদের দেশে নতুন একটি বিষয়। তবে ড. সাজ্জাদের পরিকল্পনায় হেলথবিডি২৪ কয়েক বছর ধরেই দেশের প্রযুক্তিগত স্বাস্থ্য খাতে ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছে। তিনি চান ভবিষ্যতে হেলথবিডি২৪ হবে চিকিৎসক ও রোগীদের প্রযুক্তিনির্ভর মিলনমেলা। ড. সাজ্জাদ আরও জানান, দেশের স্বাস্থ্য খাতে প্রযুক্তিগতভাবে এখনও তেমন কোনো সুযোগ-সুবিধা তৈরি হয়নি; কিন্তু বর্তমান যুগ টেকনোলজির যুগ। এখন মানুষ নিজের হাতের মোবাইল ফোনটি ব্যবহার করেই সব ধরনের সুযোগ-সুবিধা পেতে চায়; কিন্তু স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তেমন কোনো সুযোগ-সুবিধা সংবলিত ওয়েবসাইট কিংবা অ্যাপস তৈরি হয়নি। হেলথবিডি২৪-এর ব্যানারে তাদের চলমান কাজগুলোর পাশাপাশি নানা ধরনের রোগের ওপর আলাদা আলাদা অ্যাপস তৈরির কাজ চলছে, স্বাস্থ্যসংক্রান্ত নানা ধরনের ই-বুক বাংলায় প্রকাশ করারও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। িি.িযবধষঃযনফ২৪.পড়স এ ওয়েবসাইটটিতে গেলেই যে কেউ স্বাস্থ্যসংক্রান্ত প্রযুক্তিনির্ভর অনেক কিছু পাবেন। প্রতিষ্ঠানটির গুরুত্ব বাড়াতে চিকিৎসকসহ প্রযুক্তিবিদরা কাজ করে যাচ্ছেন। আগামীতে অধ্যাপক সাজ্জাদের তৈরি প্রতিষ্ঠানটি গণমানুষের স্বাস্থ্যসেবায় যুগোপযোগী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে এবং প্রযুক্তিগত স্বাস্থ্যসেবার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়তে অগ্রজ ভূমিকা পালন করবে এ প্রত্যাশাই ব্যক্ত করি।
ডা. মহসীন কবির
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, লেখক ও গবেষক
ইনচার্জ, ইনস্টিটিউট অব জেরিয়েট্রিক মেডিসিন
বাংলাদেশ প্রবীণহিতৈষী সংঘ, ঢাকা ।
বিবি/ ইএম
























