০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

‘ফের নির্বাচিত হলে বিমানবাহিনীকে আরও আধুনিকায়ন করা হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বিমানবাহিনী আজ এগিয়ে যাচ্ছে। আধুনিক যুদ্ধবিমান কেনা হয়েছে, যেটা চতুর্থ প্রজন্মের। দক্ষ পাইলট তৈরি করতে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। আগামীতে আবারও ক্ষমতায় এলে বাংলাদেশ বিমানবাহিনীকে আরও আধুনিকায়ন করা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে বঙ্গবন্ধু কমপ্লেক্স-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিমানবাহিনী জঙ্গি দমনেও বিশেষ দক্ষ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘হলি আর্টিজানের ঘটনার সময় সিলেট থেকে বিশেষ বাহিনী উড়িয়ে এনে তারা সহযোগিতা করেছে। পার্বত্য দুর্গম এলাকা থেকে শুরু করে সব দুর্যোগে বিমানবাহিনী এগিয়ে আসে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। এরই মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি বেড়েছে। বাংলাদেশকে আমরা আধুনিক প্রযুক্তিসম্পন্ন দেশ হিসেবে এগিয়ে নিয়ে যেতে কাজ করছি।’

পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমানসেনা প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ১০৫ এজেটিইউ এর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

‘ফের নির্বাচিত হলে বিমানবাহিনীকে আরও আধুনিকায়ন করা হবে’

প্রকাশিত : ০১:১৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮