০৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

পটুয়াখালীতে ২১ প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও ফলক উম্মোচন করলেন প্রধানমন্ত্রী

পটুয়াখালী জেলার কলাপাড়ায় পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১৬টি উন্নয়ন প্রকল্পের ফলক উম্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী পটুয়াখালীর পায়রায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দাগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তৈরি ‘স্বপ্নের ঠিকানা’ নামের পুনর্বাসন পল্লি উদ্বোধন করেন। এ সময় তিনি ওই ২১ প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন করেন।

এর আগে প্রধানমন্ত্রী পুনর্বাসন পল্লি পরিদর্শনকালে মাছের পোনা অবমুক্ত করেন ও বৃক্ষরোপণ করেন। পরে তিনি সেখানেই সুধী সমাবেশে অংশ নেন।

এর আগে প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারযোগে পটুয়াখালীর পায়রার যান। তিনি বিকেলে বরগুনার তালতলী উপজেলায় আয়োজিত জনসভায় যোগদান এবং বরগুনায় আরো ২১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন করবেন।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

পটুয়াখালীতে ২১ প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও ফলক উম্মোচন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২:৫১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮