০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগ অবরোধ চলছে

সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছে আন্দোলনরত বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। শনিবার (২৭অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল করে তারা শাহবাগ মোড়ে এসে বসে পড়েন।
এই অবরোধের কারণে শাহবাগ-ফার্মগেট, শাহবাগ-পল্টন, শাহবাগ-সায়েন্স ল্যাব ও শাহবাগ-টিএসসি অভিমুখী সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

দুপুর একটার দিকে শাহবাগে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। তিনি আন্দোলনকারীদের দাবির বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে এর আগেও কয়েক দফা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

উদ্যোক্তা সভাপতি ইমতিয়াজ এবং প্রধান সমন্বয়ক সন্জয় দাস বলেন ‘বিজনেস বাংলাদেশ’কে জানান,, সামনে ২৯ অক্টোবর কেবিনেট শেষ মিটিং। আমাদের দাবি সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করা হোক। ৪০তম বিসিএসের সার্কুলার হয়েছে। এই বিসিএসেই যাতে শিক্ষার্থীরা অংশ নিতে পারে, সেই দাবি আদায়ে আমরা অাজ (শনিবার) শাহবাগ অবরোধ করেছি। তিনি আরও বলেন, চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে আমাদের আন্দোলন চলছে ২০১২ সাল থেকে। শান্তিপূর্ণ কর্মসূচি চলছে। সকল শ্রেণির মানুষকে এ দাবি পূরণের কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বানও জানান তিনি।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় রোলারের সাথে অটোরিকশার ধাক্কা একযাত্রী নিহত,আহত-৪

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগ অবরোধ চলছে

প্রকাশিত : ০৫:১২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮