বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ময়মনিসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পাবে বলে আবহাওয়া অধিদফতর মঙ্গলবার এ কথা জানায়।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস-বৃদ্ধি পেতে পারে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরের তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
বিবি/রেআ






















