০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

সচিব ও সমপর্যায়ে নতুন ৪ কর্মকর্তা

জনপ্রশাসনে চার সচিব ও সমপর্যায়ের পদে নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এ বিষয়ে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

এর মধ্যে জাতীয় জাদুঘরের মহাপরিচালক মাকসুছুর রহমান পাটোয়ারীকে ভূমি মন্ত্রণালয়ে এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আরিফ-উর- রহমানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এন সিদ্দীকা খানমকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব এবং সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার মুনশী শাহাবুদ্দীন আহমেদকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

সচিব ও সমপর্যায়ে নতুন ৪ কর্মকর্তা

প্রকাশিত : ০২:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮