০১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

কালি মাখানোর ঘটনা: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধন ও উত্থাপিত আট দফা দাবি আদায়ে শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটের সময় মানুষের মুখে ‘যাত্রীদের হয়রান’ ‘কালি মাখানো’র ঘটনাকে ‘জঘন্য’ কাজ বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জড়িত শ্রমিকদের বিরুদ্ধে মামলা করার কথা বলেন তিনি।

মঙ্গলবার গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের ধর্মঘট চলাকালীন সময়ে তারা (শ্রমিকরা) জঘন্য কাজ করেছে। আমাদের ছেলে-মেয়েদের কালি মেখে দিয়েছে। আমি মনে করি তারা এই জঘন্য কাজটি করে মনুষ্যত্বের পরিচয় দেয়নি।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আন্দোলনের নামে রাস্তায় যারা মানুষ হয়রানি করেছে, যারা অন্যের মুখে কালি মেখেছে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হবে। তাদের নামে মামলা হবে।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বােধন করলেন প্রধানমন্ত্রী

কালি মাখানোর ঘটনা: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৭:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮