০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

মেডিক্যাল প্রতিবেদন ইতিবাচক হলে সাকিবকে বিসিবির হ্যাঁ

আগামী ডিসেম্বরের শেষে সংযুক্ত আরব আমিরাতে একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলার জন্য সাকিব আল হাসানকে অনাপত্তিপত্র দেওয়ার ব্যাপারে বিসিবির মনোভাব ইতিবাচক। বিসিবি সূত্রে জানা গেছে, মেডিক্যাল প্রতিবেদন ইতিবাচক হলে সাকিবকে অনাপত্তিপত্র দেওয়া হবে।

এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান গণমাধ্যমকে বলেছেন, ‘সাকিবের আঙুল নিয়ে একটা মেডিক্যাল প্রতিবেদন পাওয়ার কথা, সেটি ইতিবাচক হলে আমরা ওকে অনাপত্তিপত্র দিয়ে দেব।’

তিনি আরো বলেন, ‘এক বছরের মধ্যে সাকিব অস্ত্রোপচার করতে পারবে না। আপাতত ব্যথাও নেই। মেডিক্যালি যদি সে ফিট থাকে, তাহলে খেলতে পারবে।’

২০১৮ সালে বাংলাদেশের প্রথম মিশন ছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে তিন জাতির ক্রিকেট সিরিজ। ঘরের মাঠে লংকানদের বিপক্ষে ফাইনালে ফিল্ডিংকালে বাঁ হাতের সেই আঙুলে চোট পান সাকিব। পুরোপুরি সুস্থ হওয়ার আগেই চোট নিয়েই শ্রীলংকায় নিদাহাস ট্রফিতে খেলতে যান তিনি। ইনজুরি নিয়েই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়েষ্ট ইন্ডিজের সঙ্গে পূর্ণাজ্ঞ সিরিজ খেলেন।

এরপর এশিয়া কাপে খেলতে যান সাকিব। সেখানে ইনজুরিটা গুরুতর আকার ধারণ করে ফলে তাঁর বাম হাতের আঙুল ফুলে যায়। ফলে এশিয়া কাপের মাঝপথেই দেশে ফিরতে হয় সাকিবকে।

দেশে ফিরেই রাজধানীর অ্যাপোলো হাসপাতালে আঙুলে জরুরি অস্ত্রোপচার করান তিনি। এরপর উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি দেন তিনি। সেখানে মেলবোর্ন হাসপাতালে অর্থোপেডিকস বিশেষজ্ঞ ডেভিড হয়কে আঙুল দেখান তিনি। সেখানে চিকিৎসা শেষে দেশে ফিরেন তিনি।

দেশে আসার পর সাকিব সংবাদ মাধ্যমকে বলেন, তার আঙুলের সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলে আগামী এক মাসের মধ্যেই তিনি মাঠে নামতে পারবেন। সেটা না হলে বা কোনো কারণে ব্যথা ফিরলে অস্ত্রপচার করতেই হবে। সেজন্য তাকে অপেক্ষা করতে হবে নুন্যতম ৬ মাস, এক বছরও লাগতে পারে।

বিবি/রেআ

ট্যাগ :

নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়: তারেক রহমান

মেডিক্যাল প্রতিবেদন ইতিবাচক হলে সাকিবকে বিসিবির হ্যাঁ

প্রকাশিত : ১২:২৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮