০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

এবার সংলাপের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপার চিঠি

সংলাপের সময় চেয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবার চিঠি দিয়েছে জাতীয় পার্টি। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ চিঠি জমা দেন।

চিঠি প্রদান শেষে সুনীল শুভ রায় বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের আবেদনের প্রেক্ষিতে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এর ধারাবাহিকতায় জাপাও সংলাপে অংশ নিতে চায়। ’

তিনি বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের প্রস্তাবকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগত জানাবেন এবং অচিরেই জাপা সঙ্গে সংলাপে অংশ নিবেন।’

এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিকল্পধারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠায়।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

এবার সংলাপের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপার চিঠি

প্রকাশিত : ১২:৪৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮