০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়।

এতে আরো বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে বলে পূর্বাভাসে জানানো হয়।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৯ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৫ মিনিটে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে

প্রকাশিত : ০১:১৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮