০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

শতভাগ বিদ্যুতায়নের আওতায় চরভদ্রাসন

শতভাগ বিদ্যুতায়িত হয়েছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন হতে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা পরিষদ সভাকক্ষে জাকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমীন, ভাইস চেয়ারম্যান কাউসার হোসেন, চরভদ্রাসন থানা পরিদর্শক হারুন উর রশিদ, বিআরইবি এর প্রকল্প পরিচালক বিশ্ব নাথ শিকদার, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাপরিচালক রাম শংকর রায়, সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. শফিউদ্দিন খালাসী, মো.ইসাহাক মিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণ।

‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে শতভাগ বিদ্যুতায়িত ১০৬টি উপজেলার নাম প্রকাশ করা হয় এ অনুষ্ঠানে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

শতভাগ বিদ্যুতায়নের আওতায় চরভদ্রাসন

প্রকাশিত : ০১:৩৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮