মন্ত্রিসভার টেকনোক্র্যাট সদস্যদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে গণভবনে ফিরে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরে নাকি সামান্য আগে নির্বাচনকালীন ছোট মন্ত্রিসভা করা হবে, সে বিষয়ে চিন্তাভাবনার মধ্যেই এ নির্দেশ দিলেন শেখ হাসিনা।
বর্তমান সরকারের মন্ত্রিসভায় চারজন মন্ত্রী টেকনোক্যাট কোটায় রয়েছেন। তারা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ধর্ম মন্ত্রী মতিউর রহমান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি।
বিবি/রেআ























