যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস-এর নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্রেট পার্টি।এদিকে, উচ্চকক্ষ সিনেট রিপাবলিকানদের নিয়ন্ত্রণে যাচ্ছে বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে।
আট বছর পর নিম্নকক্ষে আধিপত্য পূনর্বহালে সক্ষম হয়েছে বিরোধী দল ডেমোক্রেট পার্টি।
এদিকে, উচ্চকক্ষ সিনেটে নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়েছে ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টি।
ধারণা করা হচ্ছে, নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস-এ নিয়ন্ত্রণ হারানোয় এজেন্ডা বাস্তবায়নে বিপাকে পড়তে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবি/রেআ












