১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীতে মাদকসহ আটক ৩৭

রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এ সময় তাদের হেফাজত থেকে ১ হাজার ৩ পিস ইয়াবা, ৫১১ গ্রাম (১০০ পুরিয়া) হেরোইন, ৬৫০ গ্রাম গাঁজা, ১০০ বোতল ফেন্সিডিল ও ৫০টি ইনজেকশন উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. ওবায়দুর রহমান জানান, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা করা হয়েছে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

রাজধানীতে মাদকসহ আটক ৩৭

প্রকাশিত : ০১:৪৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮