১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

আশুলিয়া ও রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

আশুলিয়া ও রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাসুদ রানা ও শামীম হোসেন নামে দুজন নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত শামীম যশোর জেলার নরেন্দ্রপুর গ্রামের মৃত আবুল খায়ের মিয়ার ছেলে। ধামরাই থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আট মামলা রয়েছে। নিহত মাসুদ ডাকাত দলের সদস্য।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

ধামরাই (ঢাকা): সাভারের আশুলিয়ায় গ্রেফতারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামীম হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার রাত দেড়টার দিকে আশুলিয়া থানার টঙ্গাবাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ধামরাই থানার ওসি (তদন্ত) মো. কামাল উদ্দিন জানান, গত বুধবার দুপুরে ঢাকায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করতে এসে ধামরাই থানা পুলিশের কমান্ডো অভিযানের ফাঁদে পড়ে শামীমসহ আট সহযোগী গ্রেফতার হয়। এ সময় তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

ধামরাই থানা পুলিশ গ্রেফতারকৃত ভুয়া ওসি ডিবি মো. শামীম হোসেনকে নিয়ে তার সহযোগীদের ধরতে আশুলিয়া থানার টঙ্গাবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় ভুয়া ওসি ডিবির অপরাপর সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশ ভ্যান লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।

পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। ফলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই মারা যান ভুয়া ডিবি পুলিশ শামীম হোসেন। তাকে দ্রুত সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ভুয়া ডিবি পুলিশ মাইক্রোবাসযোগে এলাকায় বিচরণ করে এবং এদের সোর্সদের দেয়া তথ্যমতে বিভিন্ন পথচারীকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করে তল্লাশি করে সর্বস্ব ছিনিয়ে নেয়।

রংপুর: রংপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাসুদ রানা নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার রাত ৩টার দিকে গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের সাতানি শেরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত মাসুদ রানা কুখ্যাত ডাকাত। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ জানান, রাত ৩টার দিকে গঙ্গাচড়ার বেতগাড়ীতে টহল পুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে মাসুদ রানা গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

বন্দুকযুদ্ধে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। তারা হলেন-এসআই আবদুল ওহাব, আমজাদ হোসেন, এএসআই মাসুদ রানা, মামুনুর রশিদ ও শমসের।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

আশুলিয়া ও রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

প্রকাশিত : ১২:৪৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮