০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

ঘূর্ণিঝড় গাজা পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে সরে যাচ্ছে

ঘূর্ণিঝড় গাজা আরো ঘনীভূত হয়ে পশ্চিম-দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব ও মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় গাজা সামান্য পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে আজ সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল।

পূর্বাভাসে আরো বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

ঘূর্ণিঝড় গাজা পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে সরে যাচ্ছে

প্রকাশিত : ০১:১৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮