ঢাকা টেস্ট ড্র করে সিরিজ টেস্ট সিরিজ জিততে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে জিম্বাবুয়ে। সেই চেষ্টায় উইকেট হাতে রেখে এখন সময় পার করাটাই এখন তাদের মূল লক্ষ্য। বৃহস্পতিবার প্রথম সেশনের খেলায় অন্তত: তেমনটি দেখা গেছে। এই সেশনে ৩১ ওভারে করেছে ৮১ রান। বাংলাদেশের সাফল্য এই সময়ের মধ্যে তারা দুটি উইকেট তোলে নিতে সক্ষম হয়েছে।
জয়ের জন্য বাংলাদেশের দেয়া ৪৪৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা জিম্বাবুয়ের স্কোর প্রথম সেশন শেষে ৪ উইকেটে ১৬১ রান। বাংলাদেশ এখনো এগিয়ে রয়েছে ২৮২ রানে। রানের হিসেবে না গিয়ে জিম্বাবুয়ের বাকি ৬টি উইকেট দ্রুত তোলে নেয়া ছাড়া আর কোনো পথ নেই।
বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ এখন দলটির নির্ভরযোগ্য ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা টেলর দ্বিতীয় ইনিংসে এ পর্যন্ত করেছেন ৫৪ রান। সঙ্গে রয়েছেন পিটার মুর। প্রথম সেশন খেলা শেষে পঞ্চম উইকেটে এ জুটি অবিচ্ছিন্ন থেকে ৪১ রান করেছে। বিপজ্জনক হয়ে ওঠার আগেই এই জুটিকে ভেঙে দেয়াই এখন বাংলাদেশের মূল চ্যালেঞ্জ।
এর আগে মুশফিকের ডাবল সেঞ্চুরি ও মুমিনুলের ১৬১ রানে ভর করে বাংলাদেশ ৭ উইকেটে ৫২২ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে। পরে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে করে ৩০৪ রান। প্রথম ইনিংসে ২১৮ রানের লিড থাকলেও জিম্বাবুয়েকে ফলোঅন করায়নি বাংলাদেশ।
বুধবার সকালে ব্যাট হাতে নিজেরাই দ্বিতীয় ইনিংসে নামে তারা। এরপর ছয় উইকেটে ২২৪ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এতে জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য ৪৪৩ রানের লক্ষ্য নির্ধারিত হয়। সেই লক্ষ্য পূরণে বুধবার দিনের খেলা শেষে দুই উইকেটে ৭৬ রান করে জিম্বাবুয়ে।
বিবি/রেআ

























