১১:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

নিপুণ রায়সহ ৭ জন ৫ দিনের রিমান্ডে

নিপুণ রায়

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িত অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও দলের নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ ৭ জনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি করে শুক্রবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার পর কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। এসময় বিএনপির আরেক নেত্রী কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেয়া হয়।

বুধবার বিএনপি অফিসের সামনের পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় এজাহারভুক্ত আসামি গয়েশ্বরের পুত্রবধূ নিপুণ রায়।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

নিপুণ রায়সহ ৭ জন ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত : ০৭:০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮