ঢাকায় কর্মরত সাংবাদিকদের প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ সকাল ৯টা থেকে ডিআরইউতে এ ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৬টা পর্যন্ত। এ নির্বাচনকে ঘিরে ডিআরইউ প্রাঙ্গণে বইছে উৎসবের আমেজ। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে পুরো ডিআরইউ।
এদিকে ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই প্রার্থী ও তাদের সমর্থকরা ডিআরইউ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। এবারের নির্বাচনে ২১টি পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১ হাজার ৪৯০ জন। নির্বাচনে সভাপতি পদে এসএ টিভির ইলিয়াস হোসেন ও একাত্তর টেলিভিশনের মনির হোসেন লিটন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ সম্পাদক পদে এশিয়ান মেইল ২৪ ডটকমের রিয়াজ চৌধুরী, বার্তা সংস্থা বাসসের কবির খান, ও দৈনিক মানবকণ্ঠের শেখ জামাল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহ-সভাপতি পদে আমাদের অর্থনীতির বিশেষ প্রতিবেদক আবুল বাশার নুরু, কলকাতা টেলিভিশনের ওসমান গণি বাবুল ও ভোরের কাগজের খন্দকার কাওছার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অর্থ সম্পাদক পদে শ্যামল কান্তি নাগ ও জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক পদে ও হাবীবুর রহমান, আফজাল বারী, নারী বিষয়ক সম্পাদক পদে সেলিনা শিউলী ও সাজিদা ইসলাম পারুল, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে আব্দুল হাই তুহিন ও সাখাওয়াত হোসেন সুমন, ক্রীড়া সম্পাদক পদে শফিকুল ইসলাম শামীম ও মাকসুদা লিসা এবং সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম মুন্না মিয়া ও মো. এমদাদুল হক খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে ৭টি পদে ৮ জন প্রার্থী রয়েছেন।
এবারের নির্বাচনে যুগ্ম-সম্পাদক পদে জামিউল আহসান শিপু, দপ্তর সম্পাদক পদে জেহাদ চৌধুরী, প্রচার সম্পাদক পদে মাহমুদ এ রিয়াত, আপ্যায়ন সম্পাদক পদে এইচ এম আক্তার ও কল্যাণ সম্পাদক পদে কাওছার আজম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ডিআরইউ নির্বাচনে পাঁচ সদস্যের কমিশনের নেতৃত্বে রয়েছেন নিউজ টুডের সাবেক সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ। অন্যরা হলেন, বিএফইউজের সাভেক সভাপতি এম শাজাহান মিয়া, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের এবং সাংবাদিক নেতা এম এ আজিজ
























