০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

কক্সবাজারে বৈধ ৩০ প্রার্থী, বাতিল ৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলায় প্রার্থী বাছাইয়ে নানা অভিযোগে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার।

রবিবার ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজ-এর সম্মেলন কক্ষে বাছাই প্রক্রিয়া শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত এই প্রক্রিয়া চলে।

এর মধ্যে বাতিল প্রার্থীরা হলো, ট্যাক্স ফাঁকি ও সম্পদের বিবরণী জমা না দেয়ায় কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ মোহিব্বুল্লাহ, প্রার্থীর পক্ষে নেয়া স্বাক্ষরে জালিয়াতির অভিযোগে মহেশখালী উপজেলা বিএনপি’র আহ্বায়ক স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিক, অসম্পূর্ণ আবেদনের কারণে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম এবং কক্সবাজার-৩ (উখিয়া-টেকনাফ) আসনে স্বতন্ত্র প্রার্থী পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী।

তাৎক্ষনিক বাচাইয়ে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ড. আনসারুল করিম, জামায়াতের এএইচএম হামিদুর রহমান আযাদ, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের লুৎফর রহমান কাজল এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জাপা মনোনীত প্রার্থী মাস্টার এমএ মনজুর এর বিষয়ে পরে জানানো হবে বলে ঘোষনা দেয়া হয়। পরে অধিকতর যাচাই-বাছাই শেষে সন্ধ্যা ৭টায় নাগাদ এদের সবার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

মনোনয়ন যাচাই-বাছাইকালে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমদসহ সকল সহকারী রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলার চারটি আসনে ৩০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। এরমধ্যে কক্সবাজার-১ আসনে ৮ জন। তাঁরা হলেন- এডভোকেট হাসিনা আহমদ, জাফর আলম, বশিরুল আলম, তানিয়া আফরিন, বদিউল আলম, মোহাম্মদ আলী আজগর, মোহাম্মদ ফয়সাল ও মোহাম্মদ ইলিয়াছ। কক্সবাজার-২ আসনে মোট বৈধ প্রার্থী ১০ জন। তাঁরা হলেন- আশেকউল্লাহ রফিক, এএইচএম হামিদুর রহমান আযাদ, আনসারুল করিম, আবু ইউসুফ মোহাম্মদ মনজুর আহমদ, আবু মোহাম্মদ মাসুদুল ইসলাম, আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, জসিম উদ্দিন, মোঃ শহিদুল্লাহ, মোহাম্মদ জিয়াউর রহমান ও শাহেদ সরওয়ার। কক্সবাজার-৩ আসনে মোট বৈধ প্রার্থী ৫ জন। তাঁরা হলেন- সাইমুম সরওয়ার কমল, লুৎফুর রহমান কাজল, মফিজুর রহমান, মোঃ হাছন ও মোহাম্মদ আমিন। কক্সবাজার-৪ আসনে মোট বৈধ প্রার্থী ৭ জন। তাঁরা হলেন- শাহীন আক্তার, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সালাহউদ্দিন, মোহাম্মদ শোয়াইব, আবুল মনঞ্জুর, রবিউল হোসাইন ও সাইফুদ্দিন খালেদ।
বাছাইয়ে উত্তীর্ণ ৩০ প্রার্থীর মধ্যে কেউ প্রার্থীতা প্রত্যাহার করতে চাইলে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এ পর্বের পর ১০ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দের পরই আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা প্রচার শুরু করবেন।

গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরদিন থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ২৮ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। ভোটগ্রহণ হবে ৩০ ডিসেম্বর।

এদিকে প্রার্থীদের মনোনয়নপত্র বাচাইকে কেন্দ্র করে সকাল থেকে জেলা সদরে সমর্থকদের মাঝে উৎসবভাব বিরাজ করে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

কক্সবাজারে বৈধ ৩০ প্রার্থী, বাতিল ৪

প্রকাশিত : ১০:২০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮