০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ

খুলনা মহানগরীর খালিশপুর প্লাটিনাম জুটমিল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- জাফর ঢালীর স্ত্রী আনোয়ারা বেগম (৫০), একই এলাকার ইউসুফ শেখের ছেলে রিফাত (৮) ও বাবুল শেখের ছেলে জিহাদ (১৮)।

রোববার রাতে বিআইডিসি রোডে প্লাটিনাম জুবিলি জুট মিলের দ্বিতীয় গেটের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

খালিশপুর থানার ওসি সরদার মোশাররফ হোসেন জানান, আনোয়ারা রাতে গ্যাসের চুলা ধরাতে গেলে রান্নাঘরে আগুন ধরে যায়। এতে আনোয়ারার শরীরেও আগুন লাগে। তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয় জিহাদ ও রিফাত। ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজের ফলে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে সারা ঘরে তা ছড়িয়ে পড়ে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ

প্রকাশিত : ১২:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮