১০:৫১ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীতে ট্রাক চাপায় ছাত্রলীগ নেতা নিহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাক চাপায় ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এসময় আরও এক শিক্ষার্থী আহত হন।

মঙ্গলবার১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম নাজমুল হুদা। তিনি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সহ-সভাপতি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহত নাজমুলের সহপাঠীরা জানান, নাজমুল ও তার এক বন্ধু মোটরসাইকেলে ক্যাম্পাসের দিকে আসছিলেন। এসময় বিজয় স্মরণী ওভারপাসে পেছন থেকে একটি পাথর বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নাজমুল।

আহত শাকিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক চালককে আটক করেছে পুলিশ। ট্রাকটিও জব্দ করা হয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

রাজধানীতে ট্রাক চাপায় ছাত্রলীগ নেতা নিহত

প্রকাশিত : ১০:১৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮