০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীতে ঘর থেকে দম্পতির লাশ উদ্ধার

রাজধানীর ভাসানটেকের দেওয়ানপাড়ার একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বাসা থেকে এই দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, তাদের উভয়েরই বয়স আনুমানিক ২০ বছর। তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে তারা আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। মৃত ওই দম্পতি হলেন- রাশেদ (২০) ও মালা (২০)। ছয়দিন আগে দেওয়ানপাড়ার ওই বাসায় ওঠেন তারা।

এ ব্যাপারে ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আহমেদ বলেন, শুক্রবার বিকালে খবর পেয়ে বাসার একটি রুম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

রাজধানীতে ঘর থেকে দম্পতির লাশ উদ্ধার

প্রকাশিত : ১১:২৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮