১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে সোমাবার শহরের ছোটবাজার মুক্তমঞ্চ থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্ত দিবস উদযাপন কমিটির আয়োজনে মুক্তিযোদ্ধা-জনতার বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
বেলুন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে র্যালির উদ্বোধন করেন ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ। র্যালিতে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
র্যালিতে ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভেকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ রাজনৈতিক নেতৃবর্গ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন।
র্যালিটি ছোটবাজার মুক্তমঞ্চ হইতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ছোট বাজারে এসে শেষ হয়। বিকালে ছোট বাজার মুক্ত মঞ্চে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিবি/রেআ





















