০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

‘ফরিদপুরের চারটি সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ’

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রির্টানিং কর্তকর্তা।
সোমবার সকাল সাড়ে নয়টা থেকে ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকতা উম্মে সালমা তানজিয়া ১৭ প্রার্থীদের মাঝে তাদের প্রতীক বরাদ্দ করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকতা মো. আলাউদ্দিন।সকাল ১০টার দিকে ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুর হোসেন বুলবুল দলের নৌকা প্রতীক গ্রহন করেন, এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীক গ্রহন করেন প্রার্থীর পক্ষে অ্যাড. সিরাজুল ইসলাম।

সাড়ে ১০টার সময় ফরিদপুর-৩ সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী ও স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে প্রতীক গ্রহন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা যুবলীগের সভাপতি এএইচএম ফোয়াদ। এই আসনে বিএনপি প্রার্থী চৌধুরী কামাল ইবনে ইউসুফের পক্ষে ধানের শীষ প্রতীক গ্রহণ করেন এএফএম কাইয়ুম জঙ্গী।
ফরিদপুর-২ আসনে বিএনপির ধানে শীষ প্রতীক গ্রহন করেন দলীয় প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু, এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক গ্রহন করেন প্রার্থীর পক্ষে শাহাদাব আকবর লাবু চৌধুরী।

ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফরউল্লাহর পক্ষে প্রতীক গ্রহন করেন দীপক মজুমদার, এই আসনে বিএনপির প্রতীক গ্রহন করেন খন্দকার ইকবাল হোসেন সেলিম। এছাড়াও এই আসনে বর্তমান এমপি (স্বতন্ত্র) মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের পক্ষে (সিংহ মার্কা) প্রতীক গ্রহন করেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান শাহদাত হোসেন।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াই দেখতে গ্যালারিতে জাইমা রহমান

‘ফরিদপুরের চারটি সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ’

প্রকাশিত : ০৬:৫৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮