০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

৯৯৯ নাম্বারে কল দিয়ে বাল্যবিয়ে বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৯৯৯ নাম্বারে কল দেয়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে গফরগাঁও উপজেলার আউট বাড়িয়া গ্রামে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার তেতুলিয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে শারফুল ইসলামের(২৫) সাথে আউট বাড়িয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীর(১৫) বিয়ে ঠিক হয়।

রবিবার (৯ডিসেম্বর) বিকেলে এই বিয়ে উপলক্ষে কনে পক্ষের শতাধিক লোকের খাওয়ার ব্যবস্থাসহ বিয়ের সব আয়োজন করা হয়। যথা সময়ে বর পক্ষের লোকজন কনের বাড়িতে উপস্থিত হয়।

কিন্তু বিকেল ৪টার দিকে পুলিশের জরুরী সেবা নম্বর ৯৯৯-এ একজন ফোন করে বিষয়টি গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খানকে অবহিত করলে তিনি এসআই নূর শাহীনকে সঙ্গীয় ফোর্সসহ বিয়ে বাড়িতে পাঠান।

এ অবস্থায় এস আই নূর শাহীন স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন ও ইউপি সদস্য সুমন মিয়ার উপস্থিতিতে বর ও কনে পক্ষের লোকজনকে ডেকে বাল্য বিবাহ নিরোধ আইন সম্পর্কে অবহিত করে সমঝোতার মাধ্যমে বাল্য বিয়েটি বন্ধ করেন।

এস আই নূর শাহীন বলেন, দুই পক্ষকে কাউন্সেলিংয়ের মাধ্যমে বাল্য বিবাহ নিরোধ আইন সম্পর্কে অবহিত করি এবং বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে বাল্য বিয়ের ব্যাপারে তাদেরকে নিরৎসাহিত করি।

বিবি/ ইএম

ট্যাগ :

৯৯৯ নাম্বারে কল দিয়ে বাল্যবিয়ে বন্ধ

প্রকাশিত : ০৮:১০:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮