১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ময়মনসিংহে কাভার্ডভ্যানচাপায় নিহত ২

ময়মনসিংহের সদর উপজেলায় কাভার্ড ভ্যানচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সদর উপজেলার জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন-তারাকান্দা উপজেলার ফরিদপুর গ্রামের আবদুল খালেক (২৮) ও সদর উপজেলার জামতলা গ্রামের নুরু মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুর রহমান জানান, ঢাকা থেকে কার্ভাডভ্যানটি ময়মনসিংহে যাচ্ছিল। সকাল ৭টার দিকে ওই এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা চার পথচারীকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুই পথচারীর মৃত্যু হয় এবং আহত হন দুজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওই স্টেশন অফিসার।

বিবি/জেজেে

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

ময়মনসিংহে কাভার্ডভ্যানচাপায় নিহত ২

প্রকাশিত : ১০:২১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮