ময়মনসিংহের ভালুকায় শহর বানু (৭৫) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ছেলে মো.মোস্তুফা (৪৫) কে আটকের কথা জানিয়েছেন ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার।
নিহত শহর বানু দোবালিয়া গ্রামের মৃত জব্বার আলীর স্ত্রী।
ওসি ফিরোজ তালুকদার স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের দোবালিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে শহর বানু নামে এক বৃদ্ধকে দা দিয়ে গলাকেটে হত্যা করে তারই ছেলে মোস্তুফা।
পরে স্থানীয়রা মোস্তুফাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। মোস্তুফাকে আটক করে থানায় আনা হয়। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিবি/এসআর
























