০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুরে নাশকতার মামলায় উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সখীপুর পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, গত ৭ সেপ্টেম্বর সখীপুর পুলিশ বাদি হয়ে বিএনপি’র ১৬জন নেতাকর্মীসহ উপজেলা কৃষকশ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনার মামলা হয়। সেই সময় ওই মামলায় বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ। মামলার পর মীর জুলফিকার শামীম গাঢাকা দেয়। মামলার পর থেকে সে পলাতক ছিল। পরে বুধবার রাতে থানার সামনে থেকে তাকে আটক করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মীর জুলফিকার শামীমকে গ্রেফতার করায় দলের নেতা-কর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমের কন্যা
কুড়ি সিদ্দিকী এ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী হয়েছেন। দলের সাধারণ সম্পাদককে নির্বাচনী ক্যাম্পেইন চলাকালে গ্রেফতার করায় তিনি এর তীব্র নিন্দা জানিয়েছেন। কুড়ি সিদ্দিকী সাংবাদিকদের বলেন, আমার বাবাকে ষড়যন্ত্র করে নির্বাচন থেকে সরকার দূরে রেখেছেন। আর আমাদের দলের সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীম উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক। নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্যই তাকেও ষড়যন্ত্র করে সরকারের নির্দেশে গ্রেফতার করা হয়েছে। জনগণ সকল ষড়যন্ত্রকে ৩০
ডিসেম্বরের নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে রুখে দিবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বঙ্গবীর কন্যা ।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

প্রকাশিত : ০৫:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮