গত ১১ই ডিসেম্বর বিএনপি -জামাত জোটের নেতাকর্মীরা সুপরিকল্পিত ভাবে ফরিদপুর নর্থ চ্যানেল ইউনিয়ন আঃলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইউসুফ আল মামুনকে পিটিয়ে হত্যা করা হয়।
এ হত্যাকান্ডের বিচার ও খুনীদের ফাঁসীর দাবিতে গতকাল ফরিদপুর প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা আয়োজন করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর কোতায়ালী থানা শাখার আয়োজনে কোতায়ালী থানা আওয়ামী লীগে সভাপতি মোঃ আব্দুল রাজ্জাক মোল্লার সভাত্বিতে এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মৃধা, পৌর মেয়র মেথু, ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, সাধারন সম্পাদক চৌধরী বরকত ইবনে সালাম সহ সকল আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেত্রী বৃন্দ, প্রতিবাদ সভা করার আগে হত্যাকারীদের ফাঁসির দাবিতে একটি মিছিল ফরিদপুর শহর বিভিন্ন জায়গা পরিদর্শন করে প্রেসক্লাবে এসে শেষ হয়।
বিবি/ ইএম
























