১২:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

সুজানগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

শোককে শক্তিতে পরিনত করে সবাইকে আধুনিক বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সুজানগরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।শুক্রবার সকালে এ উপলক্ষে সুজানগর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে সুজানগর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদের রোকন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, পাবনা সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন, থানা অফিসার ইনচার্জ শরিফুল আলম, সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন,সুজানগর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই,আব্দুল কাদের, সুজানগর প্রেস কাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।পরে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন উপজেলার সাতবাড়িয়ায় গণহত্যার শিকার শহীদদের কবরেও শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপরোক্ত ব্যক্তিবর্গ ছাড়াও সাবেক সচিব আব্দুল লতিফ, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এস এম শামছুল আলম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা

সুজানগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

প্রকাশিত : ০৯:০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮