০৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইজিপিকে সিইসির নির্দেশ

নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রধান (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। সোমবার বিকালে আইজিপির সঙ্গে বৈঠকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন সিইসি। বৈঠকে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও রিটার্নিং কর্মকর্তাও ছিলেন।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, “সিইসি বলেছেন- বিভিন্ন এলাকায় আনরেস্ট দেখা যাচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন সঠিক থাকে, শান্তিপূর্ণ থাকে, সেজন্য নির্দেশনা দিয়েছেন সিইসি। প্রার্থীরা যেন প্রচার চালাতে পারেন, এমন ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

ইসি সচিব বলেন, “আমরা আইজিপিকে ইতোমধ্যে চিঠি দিয়েছি; তিন দিনের মধ্যে এ সংক্রান্ত বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্যে বলেছি।”

আইজিপির সঙ্গে সিইসির এই বৈঠক পূর্ব নির্ধারিত উল্লেখ করে সচিব বলেন, যেসব অভিযোগ কমিশন পাচ্ছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট পুলিশ সুপারদের কাছে পাঠানো হচ্ছে। তা পুলিশ সদর দপ্তরে জানানো হচ্ছে। সংশ্লিষ্ট পুলিশ সুপারদের জন নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করতে বলা হচ্ছে। প্রার্থীদের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তারা।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইজিপিকে সিইসির নির্দেশ

প্রকাশিত : ০৯:৩১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮