০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

আ.লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগের প্রধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ওই ইশতেহার ঘোষণা করবেন।

‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’-কে স্লোগান এবং ২১ দফা অঙ্গীকার রাখা হয়েছে এই ইশতেহারে। ২০২১ সালে মধ্যম আয়ের দেশ, ২০৩০ সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে উন্নয়ন জংশনে মিলিত হওয়া, ২০৪১ সালে সোনার বাংলা, ২০৭১ সালে স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে পৌঁছানো এবং ২১০০ সালে নিরাপদ বদ্বীপ পরিকল্পনাকে এই ইশতেহারে মূল লক্ষ্য ধরা হয়েছে।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বার্তা সংস্থা বাসসকে বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যখন জাতিকে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা পূরণ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করেছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ ও দিনবদলের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনিও তা বাস্তবায়ন করেছেন।’

বিপ্লব আরো বলেন, ‘আওয়ামী লীগ এখন যে প্রতিশ্রুতি দেবে, তাও বাস্তবায়ন করবে।’

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঠিকাদার সমিতির নবনির্বাচিত কমিটি গঠিত

আ.লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ

প্রকাশিত : ১০:৪৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮